পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩
২৩ জুলাই ২০১৯, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে ফয়সাল মিয়া (২৮), কাউসার গাজী (৩৪) ও রাজন মিয়া (৩০) নামে তিনজনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে পলাশ থানা পুলিশ।
সোমবার (২২ জুলাই) রাতে ঘোড়াশাল পৌর এলাকার নরসিংদী-গাজীপুর হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটককৃত ফয়সাল মিয়া ঘোড়াশাল উত্তর চর পাড়া গ্রামের টিপু মিয়ার ছেলে, কাউসার গাজী ঘোড়াশাল পৌর এলাকার গাবতলী গ্রামের আরজু মিয়ার ছেলে ও রাজন মিয়া পাচঁদোনা ব্যাপারীপাড়া গ্রামের নজরুল মিয়ার ছেলে।
থানা পুলিশ জানায়, সোমবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার নরসিংদী টু গাজীপুর হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এসআই এ.বি সিদ্দিক বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, আটককৃতরা পেশাদার ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা