পলাশে ভূমি অফিস ও আবাসন কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত সচিব
২১ জুলাই ২০১৯, ০৯:১৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান রোববার (২১ জুলাই) নরসিংদীর পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। এছাড়া তিনি গজারিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় গজারিয়ার নোয়াকান্দা গ্রামে নির্মিত একটি বাড়ি তৈরীর কাজ পরিদর্শন করেন।
এসময় মাহমুদ হাসান বলেন, বর্তমান সরকারের একান্ত ইচ্ছা হলো দেশের জনগণ যাতে কোন প্রকার হয়রানী, কষ্ট ও অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সহজে সেবা পেতে পারে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা পালনের জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলে সরকারের কর্মচারীদের সাথে যোগাযোগের অংশ হিসেবেই এই পরিদর্শনে আসা।
সরকার ভূমিসেবা সহজিকরণের লক্ষ্যে ই নামজারী ব্যবস্থাপনা চালু করেছেন। পাশাপাশি সকল দপ্তরে ই-নথি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ভূমি ব্যবস্থাপনার সকল প্রকার কর্মকা- স্বচ্ছতা আর জবাবদিহিতার সাথে পালন করতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুদজ্জামান ভূইয়াসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা