পলাশে তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ আটক
১০ জুলাই ২০১৯, ০৬:৪৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে অশ্লীল ভিডিও দেখিয়ে তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল সামাদ (৬৪) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল সামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি শিশুর পরিবার।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযুক্ত আব্দুল সামাদ পৌর এলাকার পাইকসা গ্রামের রহিম মিয়ার নির্মাণাধীন ভবনের বারান্দায় মোবাইল ফোনে গান দেখানোর কথা বলে ৫, ৬, ও ৭ বছরের তিন শিশুকে নিয়ে যায়। সেখানে নিয়ে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টাকালে এক শিশু দৌড়ে বাড়ি চলে যায়। পরে ওই শিশুটির পরিবার শিশুটির কাছে দৌড়ে আসার বিষয়টি জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে ঘটনা জানায়।
পরে স্থানীয়রা গিয়ে রহিম মিয়ার নির্মাণাধীন ভবনে আব্দুল সামাদকে হাতে-নাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল সামাদ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা