অবশেষে ছেলের অট্টালিকায় ঠাই হলো বৃদ্ধা মায়ের
২৫ জুন ২০১৯, ০৬:১৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর পলাশে অবশেষে ছেলের অট্টালিকায় ঠাই মিলেছে প্রায় শতবর্ষী বৃদ্ধা মা মরিয়ম বেগমের। এর আগে “ছেলের অট্টালিকায় ঠাই হলো না বৃদ্ধ মায়ের” শিরোনামে নরসিংদী টাইমস এ এই বৃদ্ধাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়।
একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও এ ধরণের সংবাদ প্রকাশ হলে বিষয়টি নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের দৃষ্টিগোচর হলে বৃদ্ধার ছেলে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কিরণ শিকদারকে আটক করে পুলিশ। বৃদ্ধা মায়ের মানবেতর জীবনযাপনের ঘটনাটি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় আলোচনার ঝড় উঠে।
ছেলে কিরণ শিকদারকে আটকের পর মাকে নিজের কাছে রাখা হবে এমন অঙ্গিকার করলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সরেজমিন কিরণ শিকাদারের ভবনে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের ২য় তলায় মাকে নিয়ে অবস্থান করছেন কিরণ ও তার পরিবারের সদস্যরা। সেখানে অনেকটা হাসি-খুশিতে সময় পার করছেন বৃদ্ধা মা মরিয়ম বেগম। দুইদিন আগেও যেই বৃদ্ধা মা ভাড়া করা ভাঙ্গা ঘরের মেঝেতে দেয়া বিছানায় ঘুমিয়েছিলেন এখন তিনি ছেলের অট্টালিকায় আরাম আয়েশে সময় পার করছেন।
ছেলের বাসায় এসে কেমন লাগছে জানতে চাইলে মরিয়ম বেগম সাংবাদিকদের বলেন, নিজের বাসায় এসে আমার অনেক ভাল লাগছে। একা একা আমার কোথাও থাকতে ভাল লাগে না। জীবনের বাকি দিনগুলো ছেলে, নাতি-নাতনি ও পুত্রবধূকে নিয়েই থাকতে চাই।
বৃদ্ধা মায়ের ছেলে কিরণ শিকদার জানান, মাকে কাছে পেয়ে আমারও খুব আনন্দ লাগছে। মার যেখানে ভাল লাগবে সেখানেই থাকবেন। যতদিন বেঁচে থাকি নিজের কাছে রেখে মায়ের সেবাযত্ন করে যাবো।
উল্লেখ্য, স্ত্রী লিপি আক্তারের কথায় গত রমজান মাসে বৃদ্ধ মাকে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকার জনৈক গফুর মিয়ার একটি ভাঙ্গা টিনের ঘর ভাড়া করে সেখানে রাখেন একমাত্র ছেলে কিরণ শিকদার। সেখানে গিয়ে ছেলে মাঝেমধ্যে কিছু বাজার সদাই কিনে দিয়ে দায়িত্ব শেষ করলেও বৃদ্ধা মরিয়মের দেখাশোনা করতেন পাশের ভাড়াটিয়ারা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা