ঘোড়াশালে জুটমিল শ্রমিকদের পাশে দাড়ালেন যুবলীগ নেতা
১১ মে ২০১৯, ০৩:৪৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
বিজেএমসির নানা জটিলতায় প্রায় ৩ মাস যাবৎ বেতন পাচ্ছেন না নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিলের শ্রমিকরা। বেতন না পাওয়ায় অনাহারে অর্ধাহারে মানবেতর দিনযাপন করছেন রাষ্ট্রায়ত্ত জুটমিলের এসব শ্রমিকরা। বন্ধ হওয়ার উপক্রম ছেলে মেয়েদের লেখাপড়া।
পবিত্র রমজান মাসে সাধারণ শ্রমিকদের দু:খ দুর্দশার কথা শুনে এগিয়ে এসেছেন পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। রমজান মাসে এ সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ শ্রমিকরা। পাশাপাশি দ্রুত তাদের বকেয়া মজুরি পরিশোধের দাবী জানান সরকারের প্রতি।
পলাশ শিল্প এলাকার ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের অসহায় ও দু:স্থ ৮৫ শ্রমিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করেন ফরহাদ। শুক্রবার (১০ মে) বিকেলে ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের বাস্তহারা কলোনী ও পৌর এলাকার ঘাগড়া গ্রামে শ্রমিক পরিবারের এসব চাউল বিতরণ করা হয়।
এসময় যুবলীগ নেতা ফরহাদ হোসেন বলেন, আমার বাবা একজন মুক্তিযুদ্ধা ছিলেন, তিনি বুকে আশা আর স্বপ্ন নিয়ে দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি সময়ের অভাবে তাঁর আশা পূরণ করতে পারেননি। তাই বাবার স্বপ্ন বাস্তবায়নে বাবার নামে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান স্মৃতি সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে আমরা সব সময় দু:স্থ ও অসহায়দের মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা