পলাশে পাওনাদার কুপিয়ে আহত: প্যানেল চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
১৯ এপ্রিল ২০১৯, ০৬:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় হানিফ মিয়া (২৫) নামে এক পাওনাদারকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত ও তার বাড়িঘরে হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে পলাশ থানায় মামলাটি দায়ের করেন আহত হানিফের বড় ভাই নবিউল্লাহ।
মামলার প্রধান আসামী জালাল উদ্দিন উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য। এছাড়া তিনি ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। মামলার অন্য আসামীরা হলেন, মেম্বার জালাল উদ্দিনের ছেলে মাসুম মিয়া, চাচাতো ভাই জাকির হোসেন ও ভাগিনা ফারুক মিয়াসহ অজ্ঞাত আরও ৫জন।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। তিনি জানান, গত শনিবার (১৩ এপ্রিল) ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের হানিফ নামে এক যুবকের ওপর ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিনের নেতৃত্বে সশস্ত্র হামলা হয়। হামলাকারীরা হানিফকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া তার বাড়িতে হামলা করে ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে। এ ঘটনায় আহত হানিফের ভাই অভিযুক্ত জালাল উদ্দিনকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, আহত হানিফ জালাল উদ্দিনের কাছে মাটি বিক্রির টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা চাইতে গিয়ে হানিফ ও তার পরিবার এই হামলার শিকার হন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য ও তার সহযোগীরা পলাতক রয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা