সাউথ আফ্রিকায় পলাশের এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যা
১৭ এপ্রিল ২০১৯, ০৯:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
সাউথ আফ্রিকায় নরসিংদীর পলাশ উপজেলার অনিক (২২) নামে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করেছে সেদেশের এক সন্ত্রাসী। নিহত অনিক উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের কুড়াইতলী এলাকার অহেদ আলীর ছেলে।
নিহত অনিকের পিতা অহেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অনিকের স্বজনরা জানান, অনিক চার মাস আগে কাজ করার উদ্দেশ্যে সাউথ আফ্রিকায় যায়। ওইখানে যাওয়ার পর জোহানসবার্গ ডেবন শহরে প্রতিদিন আসা-যাওয়া করে একটি শপিংমলে কাজ করতো সে।
গত ১২ এপ্রিল (শুক্রবার) শপিংমলে কাজ শেষে বাসায় ফেরার পথে সে দেশের সন্ত্রাসীরা অনিককে ধরে নিয়ে যায়। এদিকে সাউথ আফ্রিকায় তার আপন বড় ভাই ইউসুফ তার পাশের একটি এলাকায় কাজ করেন। অনিককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তার ভাই ইউসুফ ও অন্যান্য সহকর্মীরা অনিককে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সে দেশের পুলিশের কাছে ভাই নিখোঁজের অভিযোগ করেন ইউসুফ।
অনিকের বাবা অহেদ আলী জানান, গত ১৬ এপ্রিল (মঙ্গলবার) রাতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনিকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এসময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সাউথ আফ্রিকান গুচি নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
গত (১৭ এপ্রিল) বুধবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনিক দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা