নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে পলাশে মানববন্ধন
১৩ এপ্রিল ২০১৯, ০৪:১৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:০৩ এএম
পলাশ প্রতিনিধি ॥
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধনে করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি নামে একটি মানবাধিকার সংস্থা। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার সংস্থার সকল সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা, নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্য সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি এই বিচার বন্ধ করতে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, এটা পুরো বিশ্বের সমস্যা। কেবল সামাজিক আন্দোলনই পারে এ অপকর্ম রুখে দিতে। বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখার সাধারণ সম্পাদক নূরে-আলম রনির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, জিয়াউর রহমান জয়সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা