পলাশে পুকুরে বিষ ঢেলে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন!
১১ এপ্রিল ২০১৯, ০৭:৫৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে দুই বিঘা জমির একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষ টাকার কই ও শিং মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ এপ্রিল) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মাছচাষি মহিউদ্দিন কাজীর পুকুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মৎস ব্যবসায়ী পলাশ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক মহিউদ্দিন কাজী জানান, আমার দুই বিঘা জমির একটি পুকুরে দেড় মাস আগে আড়াই লক্ষ কই ও ৭০ হাজার শিং মাছের পোনা অবমুক্ত করি। আগামী মে মাসে উপযোগী হলে মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি করার কথা ছিল। বৃহস্পতিবার সকালে মাছের খাবার দিতে এসে দেখি আমার পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠছে, মরা মাছ থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। এতে তিন লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।
ঘটনার সত্যতা স্বীকার করে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, থানায় ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা