পলাশে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপকরণ বিতরণ
২০ মার্চ ২০১৯, ০৫:২২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা প্রদান ও উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা পুরস্কার তুলে দেন।
ডাংগা ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের আওতায় ইউনিয়নের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩ জন মেধাবী শিক্ষার্থী, ৩৩ জন প্রধান শিক্ষক, ৩৩ জন সেরা শিক্ষক ও ৩৩ জন শ্রেষ্ঠ অভিভাবককে সম্মাননা এবং ২৮ জন অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার খন্দকার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা