তৃতীয়বারের মতো নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সাবের উল হাই
৩১ জানুয়ারি ২০১৯, ০১:২৪ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
নরসিংদী প্রতিনিধি
টানা তৃতীয়বারের মতো নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেরুল হাই। তিনি জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গত রবিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক জেলার পলাশ উপজেলা পরিষদকে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রতিবেদনে ডাংগা ইউনিয়নকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এ নিয়ে তিনবারের মতো শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন ডাংগা ইউনিয়ন পরিষদ।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ডাঙ্গা ইউনিয়ন পরিষদ ২০১৮-১৯ অর্থবছরে উন্নয়ন বাজেট” ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” তহবিল হতে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ের প্রতিবেদনে এ শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করা হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্থানীয় সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবের উল হাই বলেন, আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে ডাঙ্গা ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।
উল্লেখ্য সাবের উল হাই এর আগেও স্থানীয় সরকারের অধিনে দক্ষতা ও কর্ম তৎপরতা মূল্যায়ন প্রতিবেদনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় শিশু মৃত্যুরোধ ও মাতৃস্বাস্থ্য সেবায় জেলার এবং ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ডাংগা এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী