পলাশে স্ট্যান্ডের দাবীতে ইজিবাইক চালকদের কর্মবিরতি
১৮ জানুয়ারি ২০১৯, ০৭:২৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ এএম
পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে স্ট্যান্ড গড়ে তোলার দাবীতে কর্মবিরতি পালন করেছে ব্যাটারিচালিত ইজিবাইক চালকরা। শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে টানা ৫ ঘন্টা ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
চালকরা জানান, বিভিন্ন এলাকার ইজিবাইক চালকরা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বিএডিসি (পলাশ বাসস্ট্যান্ড) মোড়ে স্ট্যান্ড গড়ে তোলার দাবীতে কর্মবিরতি পালন করে।
এ সময় নরসিংদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোর সঙ্গে সিএনজি অটোরিকশা, ইজিবাইকসহ সাধারণ যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। দীর্ঘ ৫ ঘন্টা কর্মবিরতির পর পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের দেওয়া প্রতিশ্রুতিতে অটোরিক্সা শ্রমিকদের কর্মবিরতি তুলে নেওয়া হয়।
এ বিষয়ে পলাশ উপজেলা ইজিবাইক শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির সভাপতি খোরশেদ আলম গাজী বলেন, উপজেলায় আরটিভি (মিনিবাস), ট্রাক ও সিএনজি স্ট্যান্ড রয়েছে। কিন্তু ব্যাটারিচালিত ইজিবাইক রাখার কোনো স্থান নেই। এতে করে প্রতিনিয়ত চালকরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার প্রায় ৮০০ ব্যাটারিচালিত ইজিবাইকের জন্য স্ট্যান্ড গড়ে তোলার দাবী জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আমরা আন্দোলনে নেমেছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা