মাইক্রোবাসে করে রক্তাক্ত বৃদ্ধকে গুমের চেষ্টার সময় চালক আটক
২৪ জুন ২০২৬, ০৩:১৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম
আটক চালক মনির হোসেন
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ঘোড়াশালে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে গুমের চেষ্টার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।
পরে উত্তেজিত মানুষ চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।আটককৃত চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার পাচদোনা-টঙ্গি সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন।
এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনি মারা যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে নরসিংদীর পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদী জেলা পিবিআই এর ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ

এই বিভাগের আরও