ঘোড়াশালে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত
২৪ মে ২০২৬, ০৬:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমন করার সময় সজিব সরকার (৪০) নামে এক যাত্রী বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকাল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীগামী যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ছাদেই নিহত হন। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে মরদেহ নামানো হয়। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পরিবারের লোকজন পুলিশ ফাঁড়িতে আসার পর কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা