পলাশে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
১৫ মে ২০২৬, ০৭:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে পলাশ থানার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই স্কুলছাত্রী দোকান থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিবেশী মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে অভিযুক্ত মিসাত শেখ তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে অভিযুক্ত মিসাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা শাহানাজ আক্তার বাদী হয়ে পলাশ থানায় মামলা করেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, আজ (১৫ মে) পুলিশ গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মিসাত শেখকে আদালতে প্রেরণ করে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা