পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের আতশী পাড়া গ্রামের বাসিন্দা এবং পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা চেষ্টার প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
পলাশ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারের আয়োজিত মানববন্ধনে ধর্ষক অর্জুন বাদশা (মাদক ব্যবসায়ী) এবং হাফিজুর রহমান এর গ্রেপ্তার ও ফাঁসির দাবি করা হয়। মানববন্ধনে পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাএছাত্রীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিপন দেবনাথ উপজেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক প্রলয় দেবনাথ জুয়েল, পলাশ থানা হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক শিশির চন্দ্র ধর প্রমুখ।
গত ১৫ এপ্রিল পলাশে সানের বাড়ীর আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে স্কুল ছাত্রীকে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে পুলিশ ওই দিনই হাফিজুর কে গ্রেপ্তার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা