মানুষের কথা বলার ও ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেওয়া যাবে না : ড. মঈন খান
২৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মানুষের কল্যাণে, এ দেশের উন্নয়নের জন্য মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় মঈন খান বলেন, গণতন্ত্র এমন একটি শক্তি যে শক্তি মানুষের কল্যাণে কাজ করে, জনগণের অধিকার বাস্তবায়নে গণতন্ত্র অপরিসীম। বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে। দেশের জনগণ যে আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সেই আস্থা আর বিশ্বাসের প্রতিফলন এক মাসের মধ্যেই জনগণ পেতে শুরু করেছে।
পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সি: যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা