পলাশে ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
১১ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে আইন ভঙ্গের দায়ে ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা ।
এসময় পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, পলাশের ইসলামপাড়া এলাকার মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭) ও মেসার্স একতা ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৫টি ভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।
"ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ (২) লংঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুসারে এসব অর্থদন্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযান চলাকালে র্যাব-১১ এর একটি টহল দল এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা জানান, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মোট ৫টি ইটভাটার বিরুদ্ধে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে নরসিংদী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা