স্বপদে বহাল হলেন মব সৃষ্টি করে বিতাড়িত করা প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস
০৪ মার্চ ২০২৬, ০২:০৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় মব সমস্যার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৮ মাস পর পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল হয়েছেন। আজ বুধবার (৪ মার্চ) সকালে বিদ্যালয় কার্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পুণরায় দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, প্রায় ১৮ মাস আগে একটি মব সৃষ্টি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তে তার বিরুদ্ধে আনীত অনিয়মের কোন অভিযোগ প্রমাণিত হয়নি।
বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে পুণরায় স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস দায়িত্ব গ্রহণ শেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলআমিন ভূইয়া,পলাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ, ২নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সাখাওয়াত মোল্লা ও সাবেক মেম্বার ওসমান গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা