তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পুন:সংগঠিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড.মঈন খান

০১ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম


তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পুন:সংগঠিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড.মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে পুণরায় নরসিংদীর ৫টি আসনে বিএনপির বিজয় হয়েছে।

তিনি রোববার বিকালে (০১ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন।

পলাশ উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পৌর বিএনপি সভাপতি আলম মোল্লার সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতারে জেলার ৫ জন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

এসময় মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশ থেকে যে ১০ জন মেধাবী লোককে নিয়ে মন্ত্রীসভা গঠন করেছিলেন, সেখানে নরসিংদীর পলাশের সন্তান ড. মোমেন খান সদস্য ছিলেন। মোমেন খান তখন নরসিংদী-০১ আসন থেকে সারা বাংলাদেশের ৩ শত আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটা নরসিংদীর গৌরব, আমরা চেষ্টা করছি সে গৌরবেকে পুনরুদ্ধার করতে। নরসিংদী বিএনপিরও জন্ম দিয়েছিলেন আব্দুল মোমেন খান। আমরা চেষ্টা করছি নরসিংদীর বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করার।  

তিনি আরও বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, দেশনায়ক তারেক রহমানকে, যার নেতৃত্বে আমরা পুন:সংগঠিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি নরসিংদী-০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-০৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলসহ জেলা ও উপজেলা বিএনিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও