এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালবাসে: ড. আব্দুল মঈন খান

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম


এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালবাসে: ড. আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনও ভুল করে না, এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালবাসে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদীতে নিজ বাড়িতে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

 

তিনি বলেন, এ নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে কতকিছু বলা হয়েছিল, অনেক জরিপ হয়েছে এই হবে সেই হবে, কত গল্পগুজব সামাজিক মাধ্যমে দেখেছি। কিন্তু দেশের মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, প্রত্যেকবার দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজনৈতিকরা যখন ভুল করেছি, অর্থনীতিবিদরা যখন ভুল করেছি, আমাদের বুদ্ধিজীবিরা যখন ভুল করেছে, শিক্ষক সমাজ যখন ভুল করেছে, এলিট শ্রেণি যখন ভুল করেছে তখন বাংলাদেশের আপামর মানুষ ভুল করেনি।

 



এই বিভাগের আরও