একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিন, ৫ বছর আপনাদের সেবা করব: ড. আব্দুল মঈন খান

২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ এএম


একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিন, ৫ বছর আপনাদের সেবা করব: ড. আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

ধানের শীষকে বিজয়ী করলে দেশ উন্নতি ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বিএনপি দেশবাসীর সেবা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিয়ে আদর্শিক রাজনৈতিক দল বিএনপিকে বিজয়ী করবেন, আমরা আগামী ৫ বছর আপনাদের সেবা করব।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এলাকার ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন। এর আগে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, নরসিংদী তথা নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় বিগত সময়ে ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শের রাজনীতি করি। আওয়ামী লীগের মত সুযোগ সুবিধার রাজনীতি বিএনপি করে না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর লুটেপুটে খেয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। যদি দেশের মানুষ ভোট দেয় আর বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। সকল অন্যায়, অত্যাচার, অসৎ কর্ম ও দুর্নীতি দূর করতে চাই।

উঠান বৈঠক ও গণসংযোগকালে উপজেলা বিএনপির সভাপতি সভাপতি আ: সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।



এই বিভাগের আরও