চরসিন্ধুরে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম


চরসিন্ধুরে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চরসিন্ধুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এতে সাধারচর ও আশেপাশের গ্রামবাসীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।
 
এসময় উপস্থিত ছিলেন, চরসিন্ধুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার, পলাশ উপজেলার সভাপতি লিপন দেবনাথসহ বিভিন্ন নেতৃবন্দ।
 
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে চরসিন্ধুর বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুলতান পুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের হাতে খুন হয় মনি চক্রবর্তী। 
 


এই বিভাগের আরও