বিএনপি দেশের মানুষের উপদেশ নিয়ে রাজনীতি করে :ড. মঈন খান
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র হচ্ছে সকল মানুষের অধিকার নিশ্চিত করার একটি সমাজ ব্যবস্থা। যেখানে সকল মানুষ তার মতামত স্বাধীন ভাবে প্রকাশ করতে পারবে। শুধু একজন মানুষ কথা বলবে, এক জন কতৃত্ব আরোপ করবে সেটা কখনো গণতন্ত্র হতে পারে না, সেটা হবে স্বৈরতন্ত্র। তিনি আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় মঈন খান বলেন, যেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, সেই যাত্রা গত এক বছর আগেই শুরু হয়েছে। যা আগামী বছরের জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তি অধিকার নিশ্চিত হয় এবং এ দেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়।
তিনি বলেন, বিএনপির কারো উপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের কথা শুনে, তাদের উপদেশ নিয়ে।
জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও