নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
১৫ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান বেপারির ছেলে ও আসাদ সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল বিকেলে ৪ বন্ধু মিলে ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তাদের কোন খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘন্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। পরে আজ শনিবার সকালে পুণরায় উদ্ধার অভিযান চালিয়ে অপর কিশোর আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, সাতার না জানা ওই দুই কিশোর গোসলের একপর্যায় গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও