বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় :ড. আবদুল মঈন খান
১৪ মার্চ ২০২৫, ১১:২৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
পলাশ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। কোনোদিন ছিল না, কোনো দিন হবেও না। এইদেশ একটি ছোট দেশ। এখানে জনসংখ্যা বৃহৎ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি। এখানে কে কোন জাতি, ধর্ম-বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করিনাই। আমরা কখনো বিবেচনা করব না। আমরা মানুষে মানুষের ভালোবাসায় বিশ্বাস করি। আমরা রাসুলের নির্দেশ অনুসরণ করি। আমরা যার যার ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করি।
শুক্রবার (১৪ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা বিদেশিদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল। তারা টেরোরিস্ট হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আমি বলেছিলাম এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না। সেই জুজুর ভয় দেখিয়ে, আইএসের ভয় দেখিয়ে ও হরকাতুল জিহাদের ভয় দেখিয়ে। বিদেশি শক্তিকে আওয়ামীলীগ এবার বিভ্রান্ত করতে পারবে না এবং আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয় নাই।
এসময় পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা