পলাশে কাউন্সিলর কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সভা
১৪ মার্চ ২০২৩, ০৩:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও আলোকিত প্রতিদিনের স্থানীয় সাংবাদিক ফারদিন হাসান দিপ্তকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সাংবাদিক সংগঠনগুলো। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ সভা করা হয়।
এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি, সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া ও সাংবাদিক সমিতির সভাপতি শরীফ ইকবাল রাসেল অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক নির্যাতনকারী ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর জাহিদ হাসানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
এর আগে গত সোমবার (১৩ মার্চ ) দুপুরে সাংবাদিক ফারদিন হাসান দিপ্তকে রাস্তা থেকে ডেকে নিয়ে উপজেলা পরিষদের নিমার্ণাধীন একটি ভবনের ভিতরে বেধড়ক মারধর করেন ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকপলাশ থানায় অভিযুক্ত কাউন্সিলরসহ একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত কাউন্সিলর জাহিদ হাসান পলাতক রয়েছে বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তবে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর