ঘোড়াশাল সার কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন
০৫ মার্চ ২০২৩, ০৫:৩৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরি (পিএলসি)তে কর্মরত ৭১ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। রোববার সকালে উপজেলার ঘোড়াশাল-পলাশ সার কারখানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়।
এ সময় বক্তারা বলেন, গত ২ মার্চ দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৭১ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ পূর্বে কোনো প্রকার নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে ছাঁটাই করেছেন। তারা দীর্ঘ বছর ধরে দৈনিক মজুরীর ভিত্তিতে কাজ করে আসছিলেন। নিয়ম বহির্ভুতভাবে তাদের চাকুরিচ্যুত করায় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ সহ সাংসারিক খরচ যোগাবে কি করে তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন তারা। আগামী ৭২ ঘন্টার মধ্যে ছাটাইকৃত নোটিশ বাতিল করে অবিলম্বে সব শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আমিনুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি