পলাশে মাদককে লাল কার্ড দেখালো ১২ শতাধিক শিক্ষার্থী
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
আল আমিন মিয়া:
‘মাদককে না বলি, বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে ১২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জিনারদী ইউনিয়নের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় অন্যান্যের বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া ¯িœগ্ধা, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মাঝে মাদকের বিভিন্ন ভয়াবহ দিক তুলে ধরার পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। একই সাথে বিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুুধি গাছের চারা বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি