পলাশে দুই মেয়ে ও এক ছেলেসহ তিন যমজ সন্তানের জন্ম
২৬ জানুয়ারি ২০২৩, ০২:৪৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলেসহ ৩ সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক গৃহবধূ। বুধবার রাত ১০ টায় পলাশ উপজেলা সদরের তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনে হয় ওই নারীর। ওই হাসপাতালটির প্রধান কর্মকর্তা মোঃ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এক সাথে তিন সন্তানের জন্ম দেওয়া সুমী আক্তার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার চাকুরীজীবি আবু তালেবের স্ত্রী।
সুমি আক্তারের ফুফু মানছুরা বেগম জানান, ওই দম্পত্তির ১২ বছর ও ১০ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। এইবার একসঙ্গে আরও ৩টি সন্তানের জন্ম হয়েছে। এরমধ্যে ২ মেয়ে ও ১টি ছেলে।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ১০টায় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের সফল সিজার সম্পন্ন হয়েছে। যমজ নবজাতকদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি