পলাশে ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিক নিহত
২৪ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ইটবাহী চলন্ত ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ওই কিশোর শ্রমিকের নাম হাবিব মিয়া (১৭)। হাবিব মিয়া পলাশের ডাঙ্গা ইউনিয়নের শিমুলিয়ারটেক আবাসন প্রকল্পের বাসিন্দা বুলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হাবিব মিয়া ইট পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলিটিতে কাজ করতে যায়। ডাঙ্গার গালিমপুর এলাকার এক ইটভাটা থেকে ওই ট্রলিতে ইট বোঝাই করা হয়। দুপুর ১২টার দিকে ইটবোঝাই ট্রলিটি ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় হাবিব মিয়া ট্রলিতে বোঝাই করা ইটের ওপর বসেছিলেন।
পরে ভিরিন্দা সড়ক ধরে চলার সময় দুর্ঘটনাবশত ওই ট্রলির ওপর থেকে নিচে পড়ে যায় হাবিব। এতে ট্রলিটির পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে আবাসন প্রকল্পে নিয়ে যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ইটভাটা থেকে ইট বোঝাই করে ঘোড়াশালে যাওয়ার পথে ট্রলির ওপর থেকে পিছলে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ওই কিশোর শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা