পলাশের ডাঙ্গায় সড়ক পারাপারের সময় ভেকুর চাপায় শ্রমিক নিহত
২৮ ডিসেম্বর ২০২২, ০২:৪১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ভেকুর চাপায় বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাশার।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাসানহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে বের হন বাচ্চু ফকির। বেলা সাড়ে ১১টার দিকে বাজারের সামনের সড়ক পার হওয়ার সময় ভেকুর চাপায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই বাচ্চু ফকিরের মৃত্যু হয়। এসময় বাজারের লোকজন ভেকুর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভেকুর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা