পলাশে নবজাতককে সাপ ভেবে ডোবায় ফেলে দিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
১৮ অক্টোবর ২০২২, ০৭:৫২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ২৪ দিনের এক নবজাতক সন্তানকে সাপ ভেবে ডোবায় ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নবজাতকের নাম ইউসুফ মিয়া। সে কেন্দুয়াব গ্রামের মহসিন মিয়ার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত মা তানিয়া বেগমকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি তানিয়া বেগম দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, তানিয়া বেগম গর্ভধারণের পর থেকে পেটে সাপ রয়েছে বলে আতংকে থাকতেন। গর্ভধারণের সাত মাসের মাথায় আল্ট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের কথা জানতে পারেন পরিবার। এরপরও পেটে সাপ আতংক কাটেনি তানিয়া বেগমের। ২৪ দিন আগে হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেয় তানিয়া বেগম। সন্তান জন্মের পরও নিজের সন্তানকে সাপ সাপ বলে আতংকিত হয়ে উঠেন তানিয়া।
মঙ্গলবার বিকালে একইভাবে আতংকিত হয়ে নিজের নবজাতক সন্তানকে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে বাড়িতে ফিরে সাপ ফেলে দিয়ে আসছেন বলে স্বজনদের জানায়। এরপর স্বজনরা ডোবা থেকে ওই নবজাতককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
তানিয়া বেগমের স্বামী মহসিন মিয়া জানান, গর্ভধারণের পর থেকে হঠাৎ করে তানিয়া তার পেটে সাপ রয়েছে বলে আতংকিত থাকতো। ৭ মাসের মাথায় আল্ট্রাসনোগ্রাম করে পুত্র সন্তানের বিষয়ে অবগত হই। ২৪ দিন আগে সিজারিয়ান অস্ত্রোপাচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয় তানিয়া। এরপরও সে সন্তানকে সাপ সাপ বলে আতংকিত থাকতো। মানসিক সমস্যার কারণে তানিয়া বেগমকে একাধিকবার ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার বলেছিলেন তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। কিন্তু সে যে এমন ঘটনা ঘটাবে তা ভাবিনি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তানিয়া বেগমকে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা