ঘোড়াশালে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত এক, আহত ৪
১৫ অক্টোবর ২০২২, ০৮:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে যাত্রীবাহি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। শনিবার সন্ধ্যায় পলাশ উপজেলার পাঁচদোনা-টঙ্গি সড়কের ঘোড়াশাল ভাগদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম জামাল মিয়া (৪০)। তিনি মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি পলাশের দিকে যাচ্ছিল। ঘোড়াশাল ভাগদী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পোশাক কারখানার যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় সিএনজির চালকসহ আরও চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা