পলাশে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
১০ আগস্ট ২০২২, ০৬:৩৪ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদীর পলাশ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলার দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিনকে সভাপতি, সান্তানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক ও পূর্ব ঘোড়াশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পলাশ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।
পলাশ উপজেলা শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি বাবু কুমুদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি মোঃ জাকারিয়া ভূইয়া, শিক্ষক নেতা আলতাফ হোসেন রানা, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আজাদুর রহমান ও মোঃ শাহারুখ ইশতিয়াক সাকিব প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা