পলাশে ব্যাটারি কারখানাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড
০৩ আগস্ট ২০২২, ০৪:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় একটি ব্যাটারি কারখানাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়ার একটি ব্যাটারি কারখানায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত কারখানাটি হলো- জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন ডাইং ও ব্যাটারি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানাগুলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারার বিধানসমূহ প্রতিপালনপূর্বক পরিচালনা করা হচ্ছে কিনা তা যাচাই করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোছা: শারমিন ইসলাম। এসময় অনুমতি ব্যতিরেকে পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারি উৎপাদন, মজুদ ও এর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করার জন্য জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেডকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ