পলাশে আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
১৮ জুলাই ২০২২, ০৩:২৬ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ায় প্রশান্ত কর শ্রাবণ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
প্রশান্ত কর শ্রাবণ রাবান এলাকার মৃত নারায়ণ কর এর ছেলে।
পুলিশ জানায়, গত রোববার রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবণ নামে ব্যক্তিগত একটি ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামীন ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয় ও কটূক্তিমূলক মন্তব্য করে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি ও উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি শ্রাবণকে গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়। এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশ দ্রুত তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা