পলাশে ১০ টাকায় দেয়া হলো ঈদ বাজার
২৯ এপ্রিল ২০২২, ০৩:৪৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ এএম
আল-আমিন মিয়া:
‘হাসি ফুটুক সবখানে, সবার মাঝে’ সেøাগান নিয়ে নরসিংদীর পলাশে ১০ টাকার বিনিময়ে দেয়া হলো হাজার টাকার ঈদ বাজার। শুক্রবার সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের উত্তর দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ বাজার বসে।
মাত্র ১০ টাকার বিনিময়ে এক দিনের জন্য এখান থেকে সেমাই, দুধ, চিনি, চাল, আলু, ডাল, তেল, পেয়াজ, হলুদ ও ধনিয়াসহ দশটি পণ্য কিনতে পেরেছেন নি¤œ আয়ের মানুষ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্যান্ডেল করে সারি সারি ভাবে দোকান বসিয়ে সুবিধাবঞ্চিত নারী, শিশু ও সব বয়সী পুরুষের জন্য ১০ টাকার বিনিময়ে হাজার টাকার ঈদ বাজারের এই আয়োজন করা হয়। মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ১০ টাকার ঈদ বাজারের কার্যক্রম উদ্বোধন করেন পলাশ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু।
মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক (আমেরিকা প্রবাসী) মো. মোফাজ্জল ভূইয়া ও সাউথ আফ্রিকা প্রবাসী মো. কামরুল ভূইয়া প্রমুখ।
স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়া বলেন, ২০২১ সালে মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনটির যাত্রা শুরু হয়। সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ঈদ বাজারের উদ্যোগ নিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা