ঈদের রঙিন পাঞ্জাবি পেয়ে মহাখুশি এতিম ছাত্ররা
২৪ এপ্রিল ২০২২, ০৯:৩৫ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঈদের নতুন রঙিন পাঞ্জাবি পেয়ে মহাখুশি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া সরকার বাড়ি জোবেদা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা। রবিবার (২৪ এপ্রিল) বিকেলে হারুনুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংগঠন "মানবতার কাজ" এর প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী হারুনুর রশিদের সৌজন্যে এসব বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন এতিম ছাত্রের মধ্যে পাঞ্জাবি বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবতার কাজ সংগঠনের সভাপতি সোহেল ভূইয়া, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নাসিম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া, এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ মেজবাহ ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। ঈদের আগে নতুন রঙিন পাঞ্জাবি পেয়ে এতিম ছাত্রদের মুখে হাঁসি ফুটে উঠে।
আবির মাহমুদ নামে এক এতিম ছাত্র বলেন, আমাদের ঈদে নতুন কাপঁড় পড়ার ইচ্ছে থাকলেও সাধ্য নাই। পরিবারের কেউই নতুন কাপঁড় কিনে দিতে পারবে না। এখান থেকে নতুন কাঁপড় পেয়ে খুব আনন্দ লাগছে।
মানবতার কাজ সংগঠনের সভাপতি বলেন, এতিমখানার এতিমরা বিভিন্ন ভাবে অবহেলিত। তাদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই জীবন-মানের উন্নতি ঘটবে। পড়াশোনা ভালো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা