পলাশে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত
১১ এপ্রিল ২০২২, ০৭:৩৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সান্তানপাড়া গ্রামের রেজাউল করিম টিটু জানান, রবিবার রাত ৮টার দিকে সান্তানপাড়া গ্রামের কেরামত আলীর বাড়িতে হঠাৎ এক ঝাঁক শিয়াল এসে তাদের বাড়ির লোকজনদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। এ সময় কেরামত আলী (৫৫)সহ তার বাড়ির রিফাত (২০) কাউছার (২৬) রিপন (৩৫) আরিফুজ্জামান (৪০) ও নাজমা (৫০) শিয়ালের কামড়ে আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশ উপজেলা হাসপাতালে চিকিৎসারত কাউছার বলেন, হঠাৎ এক ঝাঁক শিয়াল এসে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে ধরে। পরে এলাকার লোকজন জড়ো হয়ে লাঠিসোঠা নিয়ে শিয়ালকে তাড়া করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ