ঘোড়াশালে নব-নির্বাচিত পৌর পরিষদের দোয়া মাহফিল
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নব-নির্বাচিত পৌর পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের মাঠে প্রায় ৬ হাজার মানুষের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল আশরাফ খান পোটন।
ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদীর সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ও জেলা এবং উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামীলীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রায় ৬ হাজার মানুষকে গণভোজ করানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ