ঘোড়াশালে নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৯ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর কবির হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পিছন থেকে ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রেন নির্মান শ্রমিকের কাজ করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকালে কবির হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে বুধবার রাতে পলাশ থানায় নিখোঁজের জিডি করে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পাশে একটি পরিত্যাক্ত ঝোপে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পলাশ থানার পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের একদিন আগে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ