ঘোড়াশালে নিখোঁজের তিন দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর মীর মাইনুল হক (২৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারের টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে।
থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঘোড়াশাল বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় মাইনুল। এরপর আর বাড়িতে ফিরেনি। তারপর থেকে মাইনুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মাইনুলের আর কোনো খোঁজ-খবর না পেয়ে পলাশ থানায় একটি নিখোঁজ জিডি করেন নিহতের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০)। তারপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন থানা পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শুক্রবার সকালে নিহত মাইনুল হকের স্ত্রী থানায় এসে একটি নিখোঁজ বিষয়ে জিডি করেন। এরপর মাইনুল হকের কল লোকেশন এনে জানতে পারি তার শেষ অবস্থান ঘোড়াশাল বাজার। তারপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্ত করার মধ্যেই খবর পাই যে মাইনুলের গলাকাটা লাশ তার কর্মস্থল টুথ অফিস (ডেন্টাল হাসপাতালে পড়ে আছে।
শনিবার বিকালে টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) এর ডাক্তার শিহাবুল হক এসে অফিস খুলতেই দেখতে পায় ভিতরে গলাকাটা অবস্থায় মাইনুল হকের লাশ পড়ে আছে। এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনার রহস্য উদ্ঘাটন করাসহ ঘাতককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ