পলাশে স্বামীকে মারপিট করে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে স্বামীর সাথে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনের পাশে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।
এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা রাতে ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সাথে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় ঝাল মুড়ি খেতে খেতে রেলপথ ধরে একটু ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পত্তিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের মধ্যখানে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে পালাক্রমে তিনজন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে ছুটে এসে নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী ৯৯৯ এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে পাঁচদোনা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে।
পরিদর্শক জহিরুল ইসলাম আরও জানান, ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষকরা ভয়ভীতি দেখিয়ে একটি রিকশায় তুলে দিয়ে পাঁচদোনার দিকে নির্যাতিতা ওই গৃহবধূকে চলে যেতে বলে। গৃহবধূকে উদ্ধার করার পর তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। রেলপথে এই ধর্ষণের ঘটনা হওয়ায় রোববার সকালে ভিকটিম ও গ্রেপ্তারকৃত দুই ধর্ষককে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ