ঘোড়াশালে ট্রেনে কাটাপড়ে যুবক নিহত
১৮ ডিসেম্বর ২০২১, ০৮:২৪ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৬:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশের ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে আন্তনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ঘোড়াশাল স্টেশনের তিন নাম্বার লাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নিহত যুবকের নাম আল আমিন (২৫)। আল আমিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের দিলু মিয়ার ছেলে। মা ও স্ত্রীকে নিয়ে ভাবীর বাড়ি ঘোড়াশালে বেড়াতে এসেছিল আল আমিন।
রেলওয়ে পুলিশ ও ঘোড়াশাল স্টেশন সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি রেললাইন পার হতে যাওয়া ওই যুবককে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছ থেকে দুর্ঘটনার খবর পান ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা। তাঁর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তনগর এগারোসিন্ধুর এক্সপ্রেসের ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের অনুরোধে এবং কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা