ঘোড়াশালে আ.লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ
২৫ অক্টোবর ২০২১, ০৫:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে র্দুবৃত্তরা। রোববার রাতে ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষ্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছে।
ঘোড়াশাল পৌর নির্বাচনে নৌকার সমর্থিত কর্মী রফিকুল ইসলাম ও আল-আমিনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২ নভেম্বর ঘোড়াশাল পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদে নৌকা মার্কার প্রার্থী আল-মুজাহিদ হোসেন তুষারের নির্বাচনী উঠান বৈঠক উপলক্ষে ফুলদিরটেক নির্বাচনী ক্যাম্পে প্রস্তুতি সভা চলছিল। এসময় স্থানীয় নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য র্দুবৃত্তরা অতর্কিতভাবে নির্বাচনী ক্যাম্পের সামনে ককটেল বিষ্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পাশাপাশি বিষ্ফোরিত ককটেলের কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ