পলাশে বোন বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইয়ের ওপর হামলা!
২০ মার্চ ২০২১, ০৭:৩৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ড্রাইভারের কাছে বোন বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা বাজারে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় হামলার শিকার হওয়া দশম শ্রেণির ছাত্রকে (ভাই) উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার (১৯ মার্চ) রাতে আহত ছাত্রের বাবা বাদী হয়ে গজারিয়া ইউপি চেয়ারম্যান বদুরুজ্জামান ভূইয়ার ছেলে হৃদয় ও ড্রাইভার মাইনউদ্দিনসহ তিন জনের নাম উল্লেখ করে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, সম্প্রতি গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদুরুজ্জামানের ড্রাইভার মাইনউদ্দিনের কাছে ডিগ্রি পাস মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয় চেয়ারম্যানের ছেলে হৃদয়। এতে মেয়ে পরিবারের লোকজন রাজি হননি। পরে ওই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার সময় চেয়ারম্যানের ছেলে হৃদয় ও ড্রাইভার মাইনউদ্দিন দলবল নিয়ে বিয়ে বাড়ি থেকে মেয়েকে তুলে নেয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশী তৎপরতায় তারা সফল হয়নি। এতে চেয়ারম্যানের ছেলে হৃদয় ও ড্রাইভার মাইনউদ্দিন মেয়ের পরিবারের ওপর চরম ক্ষিপ্ত হয়।
এঘটনার পর চেয়ারম্যানের ছেলে হৃদয় ও ড্রাইভার মাইনউদ্দিনের ভয়ে মেয়েটির পরিবারের সদস্যরা গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের নিজ বাড়ি ছেড়ে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। বৃহস্পতিবার দুুপুরে মেয়ের ভাই গ্রামের বাড়িতে যায়। পরে সেখান থেকে নোয়াকান্দা বাজারে গেলে চেয়ারম্যানের ছেলে হৃদয় ও ড্রাইভার মাইনউদ্দিনসহ একদল সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালায়।
এ বিষয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে জানান, ড্রাইভার মাইনউদ্দিনের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।
এ ব্যাপারে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগি পরিবার। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার