পলাশে ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নির্মাণকাজ চলাকালীন গ্যাসলাইনের পাইপ লিক হয়ে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াশাল ১ নম্বর সার কারখানা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। যার ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কোনো স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাসলাইন বিচ্ছিন্ন করার কাজ করছেন। গ্যাসলাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা