পলাশে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত, আহত ৪
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০১:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে এক যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পলাশ উপজেলার মাঝেরচরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত বেগম গাজীপুর জেলার সাওরাইদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ উপজেলা সদর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী জেলা সদরে যাচ্ছিল। পথে মাঝেরচর এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেগম নামে একজনকে মৃত ঘোষণা করেন।
চালকসহ আহত আরও ৩ যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মীম নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা