পলাশে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম


পলাশে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশ উপজেলায় রানু বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাগ্যের পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রানু বেগম ভাগ্যের পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, রাতে পরিবারের লোকজন রানু বেগমের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘরে ভেতরের ধরণায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রানু বেগমের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।



এই বিভাগের আরও